১১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কুড়িগ্রামে মাদকসহ নারী আটক

ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারীর নাম হামিদা বেগম (৪০)। ওই নারী ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙা ইউনিয়নের পুর্বফুলমতি সরকারপাড়া গ্রামের তার স্বামী তাজুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ওই নারী মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বিকেলে কুড়িগ্রামে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কুড়িগ্রামে মাদকসহ নারী আটক

প্রকাশিত : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০