নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন মাদারীপুরের রাজৈর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটির ঘোষিত কর্মসূচীর আওতায় আজ বৃহষ্পতিবার সকাল ১১ টা থেকে দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন তারা। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থানরত উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় কৃষ্ণ বাড়ৈ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটির সদস্য নাসরিন সুলতানা, মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বক্তরা নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্ত্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান। দাবী পূরণ না হলে চলমান হাম-রুবেলা ক্যাম্প, মাও শিশুর টিকা দান সহ সকল প্রকার কর্মসূচী বর্জনের ঘোষনা দেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















