১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

লোহার পাইপে ফেন্সিডিল, দুই নারীসহ ৩ জন জেলহাজতে

দিনাজপুরের হিলি সীমান্তে অভিনব কায়দায় লোহার পাইপে করে ফেন্সিডিল বহনের ঘটনায় ৩ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এ তথ্য জানিয়েছেন।  লোহার পাইপে ঢুকিয়ে ৫৪ বোতল ফেন্সিডিল সরবরাহ করা হচ্ছিল বলে জানান তিনি।

আটক ৩ জন হলেন- হিলির চুড়িপট্টি গ্রামের রানা হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৬), হিলির তাঁতীপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী মুক্তা বেগম (২৯) ও বিরামপুর থানার দেবীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে টগর হোসেন (৩২)। শুক্রবার সকাল ১০টায় ৩ আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

ফেরদৌস ওয়াহিদ জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে হিলির সিপি মোড়ে থানার অফিসার ও ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযানকালে ভ্যানে লোহার পাইপের ভিতর অভিনব কায়দায় রাখা ৫৪ বোতল ফেন্সিডিলসহ বিরামপুরের টগরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চুড়িপট্টি গ্রামের সাবিনা ইয়াসমিন ও তাঁতীপাড়া গ্রামের মুক্তা বেগমকে আটক করা হয়।

আটককৃত ৩ জনের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

লোহার পাইপে ফেন্সিডিল, দুই নারীসহ ৩ জন জেলহাজতে

প্রকাশিত : ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০