১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কলাপাড়ায় দুই বন দস্যু আটক

পটুয়াখালীর কলাপাড়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটার দায়ে শাহজাহান সিকদার (৫০) ও লিটন প্যাদা (৩০) নামে দুই বন দস্যুকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি ঝাউগাছ উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

নৌ-পুলিশ জানায়, গঙ্গামতি ঝাউবাগান থেকে বেশ কয়েকজন বন দস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ওই দুই বন দস্যুকে আটক করা হয়। আটককৃত শাহজাহান নজিবপুর এলাকার মৃত ওহাব সিকদারের ছেলে ও লিটন একই এলাকার মৃত রশিদ প্যাদার ছেলে।

মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘ দিন ধরে এ চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আটককৃতসহ ৫ জনের নামে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কলাপাড়ায় দুই বন দস্যু আটক

প্রকাশিত : ০৪:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০