১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

গাজীপুরে জাল নোটসহ গ্রেফতার ২

গাজীপুরে ২ লাখ ৬৩ হাজার টাকার জাল নোটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর চারটার দিকে বাসন থানাধীন চন্দনা এলাকার জনৈক মো. মিজানুর রহমানের বাড়ির ৪র্থ তলার পূর্ব পাশের রুম হতে মো. মাজহারুল ইসলামের (২২) কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকার জাল নোট ও শাপলা আক্তারের (২৩) কাছ থেকে ৩ হাজার টাকার জাল নোটসহ মোট ২ লাখ ৬৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাসন থানার মামলা দায়ের করা হয়েছে। তাদের দু’জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায়।

এ সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি ক্রাইম রেজোয়ান আহমেদ ও বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

গাজীপুরে জাল নোটসহ গ্রেফতার ২

প্রকাশিত : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০