১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ব্রক্ষ্মপুত্র নদে ধরা পড়লো ঘড়িয়াল

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে একটি ঘড়িয়াল। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় ধরা পড়ে ঘড়িয়ালটি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গোঘাট এলাকার ব্রক্ষ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরছিলেন একদল জেলে। এসময় তাদের জালে ধরা পড়ে একটি ঘড়িয়াল। পরে ঘড়িয়ালটিকে তীরে তুলে আনেন জেলেরা।

ঘড়িয়ালটির ওজন ২০ কেজি, দৈর্ঘ্য সাড়ে ৫ ফুট। এটি এক নজর দেখতে সকাল থেকে সেখানে শত-শত মানুষ ভীড় করতে থাকেন।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিউল আলম জানান, খবর পেয়ে ঘড়িয়ালটি উদ্ধার করে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেনের উপস্থিতিতে ব্রক্ষ্মপুত্র নদে অবমুক্ত করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ব্রক্ষ্মপুত্র নদে ধরা পড়লো ঘড়িয়াল

প্রকাশিত : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০