১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ময়মনসিংহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী পলাতক

ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনার পর থেকেই স্বামী ফুয়াদ হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে মুয়মুন মুনা (২৫) নামে ওই গৃহবধূর মৃত‌্যু হয়।

জানা যায়, ২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে মুয়মুন মুনার বিয়ে হয়। তাদের চার বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

নিহতের মামা ফারুক হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ তাদেরকে মোবাইল ফোনে কল করে জানান যে, মুনা অসুস্থ তাকে হাসপাতালে নিতে হবে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ সটকে পড়েন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ময়মনসিংহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী পলাতক

প্রকাশিত : ০২:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০