১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কুমিল্লায় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার জিনসার গ্রামের মৃত-আবদুল মালেকের বড় ছেলে, ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৪) কে পিটিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। এসময় একই গ্রামের রানা (৩৩) ও সাদ্দাম (২৮) নামের আরো দুইজন গুরুতর আহত হয়।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে শিলমুড়ী (উঃ) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন হাসেম মার্কেটে এ ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে কে বা কাহারা ফোন করে হাসেম মার্কেট নিয়ে যায়। সেখানে জহির উপস্থিত হওয়ার পর সংঘঠিত জামেলা মিট করার চেষ্টাকালে তাকে অতর্কিতভাবে হামলা করে, এলোপাতাড়ি পিটাতে থাকে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে করে সন্ত্রাসীরা।এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবল বাহার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে  তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কুমিল্লায় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০৩:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০