১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার নির্মাণকাজ উদ্বোধন করলেন পলক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ নির্মাণকাজের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে চান্দগাঁও সিএন্ডবি এলাকায় এই আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই সময় শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ চট্টগ্রামবাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদের ব্রেইন চাইল্ড  এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব ‍দূর হবে, অন্যদিকে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লম্ফন সৃষ্টি হবে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের উদ্বোধন শেষে জুনাইদ আহমেদ পলক প্রকল্প এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসে এ সেন্টার নির্মাণে সিটি করপোরেশন থেকে ১ দশমিক ৭১ একর জায়গা বুঝে নেয় হাইটেক পার্ক কর্তৃপক্ষ। চুক্তির খসড়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাইটেক পার্ক নির্মাণে সম্পূর্ণ অর্থ ব্যয় করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। তিন বছরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। লভ্যাংশ চসিক ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ ৫০ শতাংশ করে পাবে। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেয় একনেক। ৪৬ কোটি ৭৬ লাখ টাকায় চট্টগ্রামে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণে হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কে নির্মাণে চূড়ান্ত করা হয়। প্রকল্পের মেয়াদ আছে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে আইটি বিষয়ে বছরে চট্টগ্রামের প্রায় ২ হাজার শিক্ষার্থী বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার নির্মাণকাজ উদ্বোধন করলেন পলক

প্রকাশিত : ০৪:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০