কুমিল্লার সাবেক ছাত্রলীগ নেতা, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের নিকট আস্থাভাজন ও বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের প্রথম পুত্র এবং কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসাইনের বড় ভাই মোঃ মনজুর হোসাইনের কুলখানি ২৯ নভেম্বর রোববার আছর বাদ বিষ্ণুপুর-কাপ্তান বাজার যৌথ কবরস্থান গলিতে নিজস্ব বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম মনজুর হোসাইন ২৬ নভেম্বর মাত্র ৪১ বছর বয়সে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের ৫ ভাই ও ৭ বোনের মধ্যে তিনি ২য় সন্তান হলেও ভাইদের মধ্যে তিনি ছিলেন বড়। তার এ অকাল প্রয়ানে রাজনৈতি, সামাজিক ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















