০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইউপি ভবনের কক্ষে মিলল লাশ

প্রতিকী ছবি

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের একটি কক্ষ থেকে রোববার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোফাজ্জল হোসেন (৩০) রাজশাহীর তানোর উপজেলার যুগলপুর গ্রামের বাসিন্দা। পেশায় ভ্যানচালক মোফাজ্জল ১০-১২ দিন আগে পবা উপজেলার নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের মেয়েকে বিয়ে করেছেন।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, ‘বিয়ের কয়েকদিন পরই রফিকুলের মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন। তিনি আর সংসার করতে চাচ্ছিলেন না। দুইদিন আগে মোফাজ্জল তাকে নিতে শ্বশুরবাড়ি আসেন এবং শনিবার মদপান অবস্থায় স্থানীয় লোকজন তাকে চেয়ারম্যানের কাছে রেখে যান। রোববার দুপক্ষের লোকজনদের নিয়ে মীমাংসার জন্য বসার কথা ছিল। এজন্য রাতে মোফাজ্জল হোসেনকে ইউপি ভবনের একটি কক্ষেই রাখা হয়।’

রাজশাহীর দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জানালায় লেপের একটি ছেঁড়া অংশ গলায় পেঁচানো অবস্থায় মোফাজ্জলের লাশ ঝুলছিল। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইউপি ভবনের কক্ষে মিলল লাশ

প্রকাশিত : ০২:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০