পানিতে পড়ে মৃত শিশুর পুত্র লাশ বুকে জড়িয়ে থেমে থেমে চিৎকার দিয়ে কেঁদে উঠছেন বাবা আসমত আলঅ। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। কোনো সান্ত্বনা স্বপ্নভাঙা মায়ের আহাজারি থামাতে পারছে না।
তার চিৎকার আর বুকফাঁটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। সান্ত্বনা দেয়া মানুষগুলোও নীরবে অশ্রু ফেলছে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল পূর্বপাড়া মোল্লা বাড়ির মোঃ শরিফুল ইসলামের শিশু ছেলে মোঃ বাইজিদ(২) পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
পরিবারের সূত্রে জানা যায়,(২৯ নভেম্বর ২০২০) রবিবার দুপুর ১২টার সময় শরিফুল ইসলামের বাড়ির পাশে খেলার ছলে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়।নিহতসহ আসমত আলীর দুই ছেলে দুই মেয়ে ছিলো।ছেলের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা -বাবা।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















