মাদারীপুরের রাজৈর প্রেস ক্লাবের সামনে শাখারপার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের শিক্ষক ও অটিজম শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন আজ রবিবার দুপুরে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান এর মাধ্যমে।
শাখারপার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়েরসহ মানববন্ধনে বক্তারা দেশে মোট ২৬শ প্রতিবন্ধী বিদ্যালয়কে এনডিডি স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবি জানান। মানববন্ধনের আয়োজন করেন শাখারপার কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভ্যানচালক সেলিম শরীফ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















