‘মুজিব বর্ষে’ ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’-এই শ্লোগানে দেশে উদযাপিত হচ্ছে ১৩তম জাতীয় আয়কর দিবস -২০২০। আজ সোমবার ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। প্রতিবছরের মত এবছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য বছরের মতো এবার সেরা করদাতাদের দেওয়া হবে না পুরুস্কার, সম্মাননা বা ক্রেস্ট। তবে করদাতাগণের সেবা প্রদানের লক্ষ্যে ছোট পরিসরে কর মেলার আদলে কর পরামশর্, তথ্য ও সেবার আয়োজন করেন কর অঞ্চল- রাজশাহী। এ বছর লক্ষণীয় ছিল, অফিস প্রাঙ্গণে কর পরামর্শ, তথ্য ও সেবা কেন্দ্রে সম্মানিত করদাতাগণ স্বতঃস্ফূর্ত হয়ে আয়কর রিটার্নসহ কর প্রদান করছে। অফিস প্রাঙ্গণের বুথগুলোতে ঢোকার সময় দেখা যায় কর প্রদানকারীরা মাস্ক ব্যবহার, গেটের সামনে স্যানিটাইজার এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা রাখা ছিল। রিটার্ন গ্রহণকারী কর্মকর্তা ও সহযোগীরা স্বল্প সময়ের মধ্যে রিটার্নদাতাদের সেবাদানে সচেষ্ট ছিলেন। এ বিষয়ে সার্বক্ষণিক তদারকী করেন জনাব মুহাম্মদ মফিজ উল্যা, কর কমিশনার, কর অঞ্চল-রাজশাহী।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















