“নিরাপদ হোক প্রতিটা প্রসব যত্নে থাকুক মা ও নবজাতক” গাজীপুরের কাপাসিয়া স্থানীয় সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় ও উদ্যোগে উপজেলা উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে ও কড়িহাতা ইউনিয়ন ছাত্রলীগ, সনমানিয়া ইউনিয়ন ছাত্রলীগ সহযোগিতায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ক্যাম্প করা হয়েছে।
কড়িহাতা ইউনিয়নে মোট ১৭৩ জন এবং সনমানিয়া ইউনিয়নে মোট ২২৩ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে রক্তের গ্রপ পরীক্ষা, স্বাস্থ্য সেবাসহ প্রয়োজনীয় ঔষধ গর্ভবতী মায়েদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সারাদিন ব্যাপী উপজেলার কড়িহাতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সনমানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিনামূল্যে গর্ভবতী মায়েদের ব্লাড গ্রুপ, স্বাস্থ্য চেকআপ, মা ও শিশু স্বাস্থ্য কার্ড, মায়ের ব্যাংক, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় এক মাসের ঔষুধ, মায়েদের হাত ধোয়া বিষয়ে সচেতন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এসব সেবা প্রদান করা হয়েছে। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও রওশন আরা সরকার, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















