০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডা এলাকায় সোমবার রাতে ভাতিজার হাতে আব্দুল মালেক (৮০) নামে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত মনিরসহ তার স্ত্রীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে ভাতিজা মনির মিয়া লোকজন নিয়ে অতর্কিত হামলা করেন আব্দুল মালেকের ওপর। পরিবারের লোকজন ছুটে এসে আব্দুল মালেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শরিফ অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য সুদে এক লাখ টাকা নেন। প্রতি মাসে সুদও দিচ্ছিলেন। মঙ্গলবার দুই মাসের সুদ একসঙ্গে দেওয়ার কথা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত : ০৩:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০