০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কুমিল্লায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

নিজ বাসা সংলগ্ন নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রী জান্নাতুল হাসিন (২৩) কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে। মঙ্গলবার দুপুরে তার বাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ইদ্রিস মেহেদী জানান, সোমবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসে জান্নাতুল হাসিন। কোন কারণে তার মন খারাপ দেখেছি। মঙ্গলবার বেলা দেড়টায় শ্যাম্পু আনার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি সে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এখনো বুঝতে পারছি না সে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেঝো। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিলো। পাশাপাশি একটি ব্যাংকে ইন্টার্নি করছিলো। স্থানীয় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি জানান, আমার অফিসে বসে ছিলাম। হঠাৎ একটি শব্দ হয়। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গোল্ড সিলভার হোমস ভবনের নিরাপত্তারক্ষী হাবিবুর রহমান জানান, মেয়েটি বাসায় প্রবেশের সময় কার কাছে যাবে জানতে চাইলে জানায়, ছয়তলায় রাফি আংকেলের মেয়ে সোহানার নিকট যাবে। ৮-১০ মিনিট পর দেখি ওই মেয়েটি নিচে পড়ে আছে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হক জানান, অভিভাবকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কোন ঘটনা আছে কি না তা খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কুমিল্লায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : ০৭:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০