০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠী জেলা বাস মালিক সমিতি। এক বাস মালিকের উপর টেম্পো শ্রমিকদের হামলার জের ধরে বুধবার সকাল ১০টার পর থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

এর আগে ঝালকাঠী-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠীর সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুলকে মারধর করে টেম্পো শ্রমিকরা।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও এই মহাসড়কে প্রতিনিয়ত থ্রি হুইলার যানবাহন চলছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে টেম্পো চলাচলে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পো চালকরা তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরী সভায় অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, আমুয়া এবং খুলনাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, ঝালকাঠীর বাস শ্রমিকরা ওই জেলার প্রবেশদ্বার বরিশাল নগরী সংলগ্ন রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশালের বাস ঝালকাঠীতে ঢুকতে দিচ্ছে না। যে কারনে বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর ও খুলনা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০