ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে‘মাদকমুক্ত নবীনগর চাই’সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে সংগঠনের নেতারা এটি একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক মাদকবিরোধী অরাজনৈতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশের মধ্য দিয়ে আত্মসামাজিক উন্নয়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু কাউছার সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।এ সময় প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন,সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, সাংবাদিক আরিফুল ইসলাম মিনাজ, মো. দোলোয়ার হোসেন, জালাল উদ্দিন মনির, ইব্রাাহিম খলিল, কামরুল ইসলাম,আমজাদ হোসেন, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, শফিকুল ইসলাম বাদল, মোঃ নজরুল ইসলাম, মোস্তাক আহমেদ উজ্জল, পিয়াল হাসান রিয়াজ,মোঃ মনির হোসেন।মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের পক্ষ থেকে মতবিনিময় সভায় উপস্থিত সহ-সভাপতি ইমতিয়াজ বেগ ইমন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান দিপু, মোহাম্মদ ওয়াসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউসার আলম, গাজীপুর সদস্য কোভিদ হোসেন, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন পাশা, সম্পাদক নজরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন। বক্তারা বলেন,মাদক মুক্ত রাখতে অামরা বদ্ধ পরিকর।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















