০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কাপাসিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
 ৩ ডিসেম্বর ( বৃহস্পতিবার)  দুপুরে বীরউজলী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় উজলী দিঘীরপাড়  জে.ইউ.আলিম মাদরাসার অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মাওলানা মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইষ্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও টোক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. এ জলিল ও টোক ইউনিয়ন পরিষদের বর্তমান    চেয়ারম্যান শরীফ মো. ওয়াহিদ ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এ খালেক, বীরউজলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ জে এম সায়েম কাজল নেতা, অধ্যক্ষ মাওলানা মো. হারুনুর রশীদ মোল্লা, অধ্যক্ষ মো.হাদিউল ইসলাম আসাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং বীরউজলী কেন্দ্রের এজেন্ট এস. আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জিয়াউল হক। সম্মানিত বিশেষ অতিথিদের ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইসলামী ব্যাংক-কাপাসিয়া শাখা প্রধান এভিপি মো. কামরুল আহসান মামুন। তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে ইসলামী ব্যাংকের বীরউজলী এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করেন এবং  বাজারের ডুমদিয়া রোডের মুরাদ কমপ্লেক্সে অবস্থিত নতুন অফিস গ্রাহকদের জন্য খুলে দেন।
ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কাপাসিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

প্রকাশিত : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
 ৩ ডিসেম্বর ( বৃহস্পতিবার)  দুপুরে বীরউজলী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় উজলী দিঘীরপাড়  জে.ইউ.আলিম মাদরাসার অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মাওলানা মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইষ্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও টোক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. এ জলিল ও টোক ইউনিয়ন পরিষদের বর্তমান    চেয়ারম্যান শরীফ মো. ওয়াহিদ ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এ খালেক, বীরউজলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ জে এম সায়েম কাজল নেতা, অধ্যক্ষ মাওলানা মো. হারুনুর রশীদ মোল্লা, অধ্যক্ষ মো.হাদিউল ইসলাম আসাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং বীরউজলী কেন্দ্রের এজেন্ট এস. আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জিয়াউল হক। সম্মানিত বিশেষ অতিথিদের ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইসলামী ব্যাংক-কাপাসিয়া শাখা প্রধান এভিপি মো. কামরুল আহসান মামুন। তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে ইসলামী ব্যাংকের বীরউজলী এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করেন এবং  বাজারের ডুমদিয়া রোডের মুরাদ কমপ্লেক্সে অবস্থিত নতুন অফিস গ্রাহকদের জন্য খুলে দেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান