০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নৌকার প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত ৫ জন

মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ ডিসেম্বর। ইতোমধ্যে (০২/১১/২০২০)তফসিল ঘোষনা, (১৫/১১/২০২০)মনোনয়ন পত্র দাখিল, (১৭/১১/২০২০)মনোনয়ন পত্র বাছাই এবং (২৩/১১/২০২০)প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদ মোল্লার ছোঠ মেয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও প্রভাষক নাজমা রশীদ। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র শামীম নেওয়াজ। সাবেক ছাত্র নেতা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজৈর সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বক্কার।

এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মোতালেব মিয়ার মেয়ে ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গোপা শারমিন, আওয়ামীলীগ সমর্থিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস এবং সাংবাদিক মোস্তাফিজুল হক (নাদির)স্বতন্ত্র হতে । অপরদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে একক প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ জাকির হোসেন।
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিটার্নিং অফিসারের মাধ্যমে ব্যাক্তিগত প্রতীক পেয়ে জোড় প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী এবং নিশ্চিত।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে জোড় প্রচারনা চালিয়ে যাচ্ছেন নাজমা রশীদ। তিনি দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিবেদককে জানান, এটা হল স্থানীয় নির্বাচন এবং পৌর নির্বাচনে এই প্রথম দলীয় প্রতীক দেওয়া হয়েছে। দলের মধ্যে প্রতিদ্বন্দ্বি থাকতেই পারে, আমি এতে বিচলিত নই। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। দল আমার পক্ষে কাজ করছে। ইনসাল্লাহ আমি বিজয়ী হব।
নৌকার প্রতিদ্বন্দ্বি হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান মেয়র ও সাবেক স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী শামীম নেওয়াজ। তিনি এই প্রতিবেদককে জানান, আমি বিপুল ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছিলাম। প্রায় ৬ বছর জনগনের সেবা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছি। জনগনই আমাকে পুনরায় নির্বাচনে প্রার্থী করেছে। জনগন আমার সাথে আছে , আমি বিজয়ী হব ইনসাল্লাহ।
নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বি হয়ে চামচ প্রতীক নিয়ে নির্বাচন করতে চলেছেন সাবেক ছাত্র নেতা , জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার। তিনি জানান, ২৬ বছর রাজনীতি করছি, দল থেকে তেমন কিছু পায়নি। নৌকার প্রার্থী থেকে আমার রাজনৈতিক অর্জন অনেক বেশী। সুখে দুখে সব সময় দলের সাথে থেকেছি। আজ দলীয় মনোনয়ন না পাওয়ায় আমার কর্মী, সমর্থক ও জনগনের চাপে প্রার্থী হতে বাধ্য হয়েছি। জন গনের ভোট এবং দোয়ায় আমি জয়ী হব।

অপরদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ জাকির হোসেন। তিনি এ ব্যাপারে মুখ খুলতে রাজী হননি।
রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,রাজৈর পৌর নির্বাচনে ৭ জন মেয়র পদে , সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন এবং ৩৪ জন সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছেন। এখন পর্যন্ত সবকিছুই ঠিক ভাবে চলছে। এবারই প্রথম ইভিএমএ ভোট গ্রহন হবে। আশাকরি সুষ্ঠভাবে ভোট গ্রহন করা সম্ভব হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নৌকার প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত ৫ জন

প্রকাশিত : ০৯:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০