০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে : শামীম ওসমান

বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান। তিনি বলেন, দেশের ভেতরে-বাহিরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে। ভাল মানুষদের নিয়ে কাজ না করলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজের আগে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পূর্বপাড়ায় মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান আরো বলেন, আমরা চাই প্রতিটি ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে। যাতে সমাজের ভাল মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না, সকল ভাল মানুষের সমন্বয়ে গঠন হবে এই কমিটি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, মাদানীনগর মাদ্রাসার মোহতামিম মুফতী ফয়জুল্লাহ স্বন্দীপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও মসজিদের মুতাওয়াল্লী মো.মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো.ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, নাসিক কাউন্সিলর হাজী ওমর ফারুক, ইফতেখার আলম খোকন, শাহজাল বাদল, মো. ইকবাল হোসেন, রুহুল আমিন মোল্লা প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে : শামীম ওসমান

প্রকাশিত : ০৪:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০