০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১৬৪২ রোহিঙ্গা 

নোয়াখালীর হাতিয়ার ভাসান চরে পৌঁছেছে  রোহিঙ্গা। এদের মধ্যে প্রথম ধাপে ১৬৪২ জন

 নারী-পুরুষ,শিশু রয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে তারা ৭টি জাহাজে করে ভাসান চরে এসে পৌঁছায়।

এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় ৭টি জাহাজ ।
আগে নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের বহনকারী এই জাহাজগুলো শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায়। সকাল ৯টা থেকে পতেঙ্গা এলাকার বোট ক্লাব ঘাট, কোস্টগার্ড ঘাট ও রেডি রেসপন্স বাথ ঘাটে রাখা ওই জাহাজগুলো রোহিঙ্গাদের তোলা হয়।
ভাসান চরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করবে। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭,৮,৯,১০ নম্বর ক্লাষ্টারে তাদেরকে রাখা হবে।

আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনী তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে। ভাষানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু রয়েছে ৮১০জন,পুরুষ ৩৬৮জন,নারী ৪৬৪জন। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসান চরে অবস্থান করছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি মালপত্রের লাগেজ  ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১৬৪২ রোহিঙ্গা 

প্রকাশিত : ০৪:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
নোয়াখালীর হাতিয়ার ভাসান চরে পৌঁছেছে  রোহিঙ্গা। এদের মধ্যে প্রথম ধাপে ১৬৪২ জন

 নারী-পুরুষ,শিশু রয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে তারা ৭টি জাহাজে করে ভাসান চরে এসে পৌঁছায়।

এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় ৭টি জাহাজ ।
আগে নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের বহনকারী এই জাহাজগুলো শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায়। সকাল ৯টা থেকে পতেঙ্গা এলাকার বোট ক্লাব ঘাট, কোস্টগার্ড ঘাট ও রেডি রেসপন্স বাথ ঘাটে রাখা ওই জাহাজগুলো রোহিঙ্গাদের তোলা হয়।
ভাসান চরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করবে। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭,৮,৯,১০ নম্বর ক্লাষ্টারে তাদেরকে রাখা হবে।

আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনী তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে। ভাষানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু রয়েছে ৮১০জন,পুরুষ ৩৬৮জন,নারী ৪৬৪জন। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসান চরে অবস্থান করছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি মালপত্রের লাগেজ  ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান