ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরে আজকের বিজনেস বাংলাদেশের বঙ্গবন্ধু ক্যালেন্ডারের ভূয়সী প্রশংসা করেছেন জেলার উচ্চতর প্রশাসনের কর্মকর্তাগণ।
শনিবার জেলার ডাক বাংলোতে উচ্চতর প্রশাসনের কর্মকর্তাদের হাতে উপহার হিসেবে “বঙ্গবন্ধু ক্যালেন্ডার” হাতে তুলেদেন বিজনেস বাংলাদেশ নবীনগর উপজেলা প্রতিনিধি জ,ই বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, অতিঃ ডিআইজি জাকির হোসেন, ডিসি হায়াত-উদ দৌলা খাঁন, এসপি আনিসুর রহমান, ইউএনও একরামুল সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সওজের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, ওসি আমিনুর রশিদ, এ্যাসিলেন্ড ইকবাল হাসান, এড.সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী শাহান, মো. নাছির উদ্দিন, প্রনয় কুমার পিন্টু, চেয়ারম্যান আজাহার হোসেন জামাল, মুক্তার হোসেন সহ অনেকে।
‘বঙ্গবন্ধু ক্যালেন্ডার’টি দেখে উপস্থিত সকলে ক্যালেন্ডারটির ভূয়সী প্রশংসা করেন।
বিজনেস বাংলাদেশ ‘বঙ্গবন্ধু ক্যালেন্ডার’ সম্পর্কে সংসদ এবাদুল করিম বুলবুল বলেন, ‘একটি বিশেষ দৈনিক আজকের “বিজনেস বাংলাদেশ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপরে এতো সুন্দর ক্যালেন্ডার তৈরি সত্যিই প্রশংসার দাবীদার, সুন্দর উদ্যোগ। পাশাপাশি প্রতিনিধিদের মাধ্যমে দেশের সকল জেলা, থানায় পৌঁছে দেয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি বলেন, এভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় করিয়ে দেয়াটা আমাদের সবার দায়িত্ব।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















