০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ

মেহেন্দিগঞ্জের উলানিয়া(দক্ষিন) ইউপি নির্বাচনে নৌকা ও আনারস (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে শুক্রবার রাত ৮টা থেকে প্রায় ঘন্টাকাল ব্যাপী ব্যাপক নির্বাচনে নৌকা ও আনারস (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে শুক্রবার রাত ৮টা থেকে প্রায় ঘন্টাকাল ব্যাপী ব্যাপক সংঘর্ষে মেহেন্দিগঞ্জ থানার এএসআই সোহেল, কনস্টবল জাহিদ ও কনস্টবল রাজিবসহ উভয় পক্ষের ২০/২৫ জন আহত হয়।

এছাড়া স্থানীয় পূর্ব সুলতানি সঃপ্রাঃ বিদ্যালয়ে স্হাপিত পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। এই সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ সদর থেকে ওসি আবিদুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে জানা গেছে। এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় দক্ষিন উলানিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ভাই, বর্তমান ইউপি সদস্য প্রাথী হাবিবুর রহমান লিটন ইউনিয়ন পরিষদ কার্যালয়কে নির্বাচনী অফিস হিসাবে ব্যবহার করায় নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ হেলাল উদ্দিন অভিযান চালিয়ে অফিসটি অপসারনসহ ৫০০০ হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতিপক্ষের উপর দোষারোপ করে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

বিজনেস বাংলাদেশ/বিএই্চ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত : ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০