০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

‘বিজয়ের মাসে কোনো মৌলবাদ কায়েম করতে দেবো না’

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ‌্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেছেন, বিজয়ের মাসে কোনো মৌলবাদ বা জঙ্গীবাদ কায়েম করতে দেবো না। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। উসকানি দেওয়ার চেষ্টা করবেন না। এর ফল ভালো হবে না।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

এসময় এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের দ্রুত আইনের আওতায়  এনে শাস্তির দাবি করেন।

এর আগে দুপুরে জেলার জামরুল তলার জেলা আওয়ামী লীগের অফিস থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ভায়না মোড় ঘুরে শহরের চৌরাঙ্গী এলাকায় এসে শেষ হয়। পরে  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তার সভাপতিত্বে এই সংক্ষিপ্ত  সমাবেশ করা হয়।

এই বিক্ষোভ সমাবেশে মাগুরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

‘বিজয়ের মাসে কোনো মৌলবাদ কায়েম করতে দেবো না’

প্রকাশিত : ০৩:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০