০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নেত্রকোনায় অবৈধ নিয়োগের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যালয়ে অবৈধ নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার সরিস্তলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ মিছবাহুল হক মিন্টু, কাসেম, বিল্লাল তালুকদার, মাজহারুল ইসলামসহ আরো অনেকে।

অভিয়োগকারী মো: মিছবাহুল হক মিন্টু বলেন, সরিস্তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিচ্ছে। এছাড়াও অবৈধভাবে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়ের ভূমিদাতা কাউকে কমিটিতে অন্তর্ভূক্ত করে নাই। আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: শামছুল হক ও প্রধান শিক্ষক বেলায়েত হোসেন জানান, তাদের উপর আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ে গিয়ে তদন্ত করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নিকট তদন্ত রিপোর্ট প্রেরণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় বিক্ষোভ শেষে বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম এবং ম্যানেজিং কমিটি গঠনে নানা অনিয়ম রয়েছে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি মো: শামছুল হকের বিরুদ্ধে। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান এলাকাবাসী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নেত্রকোনায় অবৈধ নিয়োগের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশিত : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০