১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নবীনগরে স্বাস্থ্যকর্মীদের লাগাতার কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নবীনগর উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে স্বাস্থ্য পরিদর্শক সহকারি, স্বাস্থ্য পরিদর্শক সমন্বয়ে নিয়োগবিধি সমন্বয়সহ বেতন আপগ্রেডশন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে লাগাতার কর্মবিরতি পালন করে আসছে। ফলে শিশুদের টিকাদান কর্মসূচির ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। অবস্থান কর্মবিরতির ১২তম দিন অতিবাহিত হচ্ছে। নেতৃবৃন্দরা প্রতিদিনই হাসপাতাল সম্মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে।

টানা ১২ দিন ধরে কর্মবিরতি পালন করছেন নবীনগরের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও হেলথ্ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেতন বৈষম্য নিরসনের পাশাপাশি ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স এবং ১১, ১২ ও ১৩ গ্রেডের দাবিতে এই কর্মসূচি চলছে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এতে সভাপতিত্ব করেন রকিব উদ্দিন খান। বক্তব্য রাখেন,শফিকুল ইসলাম,আমিনুল হক, হুমায়ুন কবির, মোসলেমা বেগম,ইলিয়াস জাবেদ, ফারজানা সুমি. লোকমান হোসেন, শরিফা বেগম, আইনুদ্দিন,মেরাজুল হক খান, মাহবুবুর রহমান জুয়েল ,শারমিন সুলতানা, জুনায়েদ আহম্মেদ প্রমূখ।

বক্তারা বলেন, ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স, বেতন আপগ্রেডেশন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের প্রাণের দাবি। টেকনিক্যাল কাজ করেও টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছেন না স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীরা।

১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

এ ব্যাপারে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ হাবিবুর রহমান বলেন,টিকাদান কর্মসূচী যাতে ব্যাহত না হয় সেজন্য সদর এ হাসপতালে টিকাদানের ব্যবস্থা করা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নবীনগরে স্বাস্থ্যকর্মীদের লাগাতার কর্মবিরতি

প্রকাশিত : ০৫:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০