১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কাপাসিয়ার সিংহশ্রী চৌরাস্তা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সিংহশ্রী চৌরাস্তা (বটতলা) বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
৭ ডিসেম্বর (সোমবার ) দুপুরে সিংহশ্রী চৌরাস্তা (বটতলা) বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আ. আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইষ্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন খাঁন আল-আমিন। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল হাকিম মোল্লা ( হিরন), তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুবুর রহমান সিকদার, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিকদার, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন আকন্দ,        অধ্যাপক মনজুরুল হক গাজী, সিংহশ্রী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হালিম উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা সোহেল রানা সাহেল, সিংহশ্রী চৌরাস্তা বাজার সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুদ এবং  অন্যান্য স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং  সিংহশ্রী চৌরাস্তা বাজার কেন্দ্রের এজেন্ট ফজিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফয়সাল আমিন রুহুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইসলামী ব্যাংক-কাপাসিয়া শাখা প্রধান এভিপি মো. কামরুল আহসান মামুন। তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে ইসলামী ব্যাংকের সিংহশ্রী চৌরাস্তা বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করেন এবং বাজারের মাসুদ  মেহেদী ভবনের ২য় তলায় অবস্থিত  নতুন অফিস গ্রাহকদের জন্য সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে খুলে দেন।
ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কাপাসিয়ার সিংহশ্রী চৌরাস্তা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

প্রকাশিত : ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সিংহশ্রী চৌরাস্তা (বটতলা) বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
৭ ডিসেম্বর (সোমবার ) দুপুরে সিংহশ্রী চৌরাস্তা (বটতলা) বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আ. আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইষ্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন খাঁন আল-আমিন। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল হাকিম মোল্লা ( হিরন), তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুবুর রহমান সিকদার, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিকদার, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন আকন্দ,        অধ্যাপক মনজুরুল হক গাজী, সিংহশ্রী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হালিম উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা সোহেল রানা সাহেল, সিংহশ্রী চৌরাস্তা বাজার সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুদ এবং  অন্যান্য স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং  সিংহশ্রী চৌরাস্তা বাজার কেন্দ্রের এজেন্ট ফজিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফয়সাল আমিন রুহুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইসলামী ব্যাংক-কাপাসিয়া শাখা প্রধান এভিপি মো. কামরুল আহসান মামুন। তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে ইসলামী ব্যাংকের সিংহশ্রী চৌরাস্তা বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করেন এবং বাজারের মাসুদ  মেহেদী ভবনের ২য় তলায় অবস্থিত  নতুন অফিস গ্রাহকদের জন্য সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে খুলে দেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান