মেহেন্দিগঞ্জের চরএকরিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় ৫৮৫ টন সিমেন্টের কাঁচামাল নিয়ে এমভি নয়নশ্রী নামের একটি জাহাজ ডুবেছে।
মঙ্গলবার সন্ধায় ঘণকুয়াশার কারণে বসুন্ধরা এলপিজি নামের আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি মালামাল নিয়ে বরিশাল থেকে নারায়নগঞ্জ ঘাটে যাওয়ার কথা ছিল।
নৌ-পুলিশ কালীগঞ্জ স্টেশন ইনচার্জ এস আই শাখাওয়াত হোসেন আইসি জানান ৫৮৫ টন সিমেন্টের কাঁচামালবাহী জাহাজটি মঙ্গলবার সন্ধার আনুমানিক ৭টার সময় আরেকটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। নৌ-পুলিশ জাহাজ ও স্টাফদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















