লক্ষ্মীপুরে জাতীর পিতার সম্মান রাখবো মোরা অম্লান শীর্ষক প্রতিবাদ সমাবেশ শনিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পর্যায়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী, পুলিশ সুপার ড এইচ. এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সম্প্রতি কুষ্টিয়া ঘটে যাওয়া ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতির পিতার প্রতি সম্মান রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
পাশাপাশি যারা দেশ ও জাতীর জনকে অসম্মান করার ষড়ষন্ত্র করছে তাদের বিরুদ্ধে অবস্থান রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















