জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান‘ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপন কুমার মোদক, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান প্রমুখ। সভায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















