০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বাবার মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ছেলের মোটরসাইকেলে চড়ে বাজারে যাওয়ার পথে মহাসড়কে ওপর পড়ে যান বাবা আলম হোসেন (৫৫)। এ সময় পিছনে থাকা একটি বাসের চাপায় তিনি নিহত হন।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর-খুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম হোসেনের বাড়ি উপজেলার চকদোমাদী গ্রামে।

পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আলম হোসেন তার ছেলের মোটরসাইকেলে চড়ে বানেশ্বর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে খুটিপাড়া এলাকায় যেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে হটাৎ মহাসড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বাবার মৃত্যু

প্রকাশিত : ০৩:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০