০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নবীনগরে ইসলামী ব্যাংক জিনদপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ ইসলামী ব্যাংক জিনদপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এজেন্ট ব্যাংকিং এর সেবা পৌছে দিতে রবিবার দুপুরে জিনদপুর বাজার হাজী কোহিনূর আলিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক নবীনগর শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ শহীদ উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নবীনগর শাখার কর্মকর্তা রবিউল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূইয়া, নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আমিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জিনদপুর বাজার কমিটির সভাপতি মোঃ কবির আহাম্মদ, লাউর ফতেহপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমতিয়াজ বেগ ইমন, ইউপি সদস্য আবু কালাম, জিনদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ছবির আহম্মেদ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মঙ্গল ডিলার, ব্যবসায়ী ও সমাজসেবক হাসান উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বাজারের সকল ব্যবসায়ীগণ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, “উন্নত আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌছাতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাই এই ব্যাংকিং সেবা গ্রহণ করতে এলাকার ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে”।

একই দিনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ১২৭টি এজেন্ট এজেন্ট আউলেটের উদ্বোধন করেন। এপর্যন্ত এজেন্ট ব্যাংকের আউটলেটের সংখ্যা ২০০০ এ দাড়ালো।

আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং জিনদপুর বাজার শাখা’র ফিতা কেটে উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দরা।

জিনদপুর বাজার এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট মেসার্স মায়া এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ আলাউদ্দিন বাবু, রুবেল মিয়া ও কামরুল হাসান এজেন্ট ব্যাংকিং পরিচালনায় স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

নবীনগরে ইসলামী ব্যাংক জিনদপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

প্রকাশিত : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০