মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ি পৌর সভার পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি পৌরসভা মাঠে এক সভা ফটিকছড়ি পৌর সভার মেয়র মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ি পৌর এলাকার ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতিনিধির নিকট স্বারক সম্মাননা প্রদান করা হয়।




















