নারায়ণগঞ্জের চাষাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এলাকায় ত্রাস ও জনগণের মনে ভয়ভীতি সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের অনিক (২০) রবিন (১৯), একজন অপ্রাপ্ত বয়স্ক (১৬) সদস্যকে গ্রেফতার করা হয়। জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য।
তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা-ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ নিয়মিত দলবদ্ধভাবে ইয়াবা সেবন করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রাপ্ত হয়ে র্যাব-১১ এর একটি টিম তদন্তে নামে এবং ঘটনার সত্যতা পেয়ে (১৭ ডিসেম্বর)রাতে দুই নং রেল গেইটের গোল চত্ত্বরের পশ্চিম পার্শ্বে আল্লার দান বিরানী হাউজ নামক দোকানের সামনে অভিযান করে।
উক্ত সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং এর সদস্যরা দৌড়ে পলায়নের চেষ্টাকালে ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




















