১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুকুর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর আরাফাত নামে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লাওসার এলাকায় শিশুটির বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরাফত ওই এলাকার সাবেক ইউপি ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বারের ছেলে।
স্বজনরা জানান, গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত নয়টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আরাফাত। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে শুক্রবার সকালে নিজেদের বাড়ীর পাশে একটি বড় পুকুরে আরাফাতের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও চকলেট রঙের চামড়ার জ্যাকেট। স্বজনরা আরো জানান, আরাফাতের মরদেহের সুরতহাল করার সময় তার কপালে আঘাতের চিহ্ন ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত পাওয়া যায়। তাদের দাবি, আরাফাতকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম এবং স্থানীয় মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালামসহ ধামগড় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা।
 জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বি (২৩)কে আটক করে ধামগড় ফাঁড়ির পুলিশ।
এ সময় স্বজনরাসহ এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে এসে ভীড় জমান। কান্নায় ভেঙ্গে পড়েন আরাফাতের পরিবার ও নিকট আত্মীয় স্বজনরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচার দাবি করেন।
মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ছেলেটার আত্মীয় স্বজন ও এলাকাবাসিকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছি। আশা করি কেউ আইন শৃংখলা ভঙ্গ করবে না। পাশাপাশি পুলিশ প্রশাসনকে বিষয়টির সুষ্ঠু তদন্ত করতে অনুরোধ করেছি এবং তারা আমাকে আশ্বাসও দিয়েছেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ছেলেটি পুকুরে ডুবে মারা গেছে নাকি কেউ হত্যা করেছে তা এখন পর্যন্ত আমারা নিশ্চিত না। বিষয়টি তদন্ত করে দেখছি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জে পুকুর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০