০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

আল্লাহর দলের’ ৮ সদস্য গ্রেফতার

খুলনায় গোপন বৈঠক থেকে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, নগদ ১৮ হাজার ৯৯৫ টাকা এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ৮ জন হলেন- মো. হাফিজুর রহমান (৩২), মো. জিল্লুর রহমান (৩১), মো. আলমগীর হোসেন মুন্সী (৩০), মো. কাইয়ুম হোসেন (৩৩), মো. রাজিবুল আলম (৩৭), মো. সুমন বেপারী (৩৩), মো. মুস্তাকিন হোসেন (২৬) ও মো. জাহাঙ্গীর (২৯)।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রওশনুল ফিরোজ এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) খুলনার লবণচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কশপে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে র‌্যাব-৬। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আল্লাহর দলের’ ৮ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৪:১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০