১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু মঞ্চ উউদ্ধারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ।

সোমবার(২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করেন মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী উপজেলা ছাত্রলীগ ও সাধারণ জনগণ। জানা যায়,বর্তমানে ২৫ শতক জায়গার উপর নির্মিতি দ্বিতল ভবনের ক্রয়সুত্রে মালিক সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মোশাররফ হোসেন।

এই স্থানে ১৯৭৪ সালের ৪মার্চ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল জনসমুদ্রে ভাষণ দেওয়ার পর ‘ বঙ্গবন্ধু মঞ্চ’ নামে নামকরণ করা হয়। কিন্তু কালের পরিক্রমায় এই স্মৃতিবিজড়িত স্থান এখন বেহাত হয়েছে।

উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন জানান,’ বর্তমান সরকার বঙ্গবন্ধু’র স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সমূহ উদ্ধারের পদক্ষেপ গ্রহণ করেছে। আমি সরকারের কাছে জোরালো দাবি করছি যেনো কালক্ষেপণ না করে দ্রুত বঙ্গবন্ধু মঞ্চ ফিরিয়ে দিয়ে আমাদেরকে দায়মুক্ত করুন। সাংবাদিকদের তিনি আরো বলেন ৩০ শে ডিসেম্বরের ২০২০ মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বঙ্গবন্ধু মঞ্চ ঘেরাও কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচির জন্য কঠোর আন্দোলন গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,দাউদকান্দি উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক হেলাল মাহমুদ, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, শাহদাত হোসেন,জাহিদ সরকার প্রমুখ। উল্লেখ্য ২৭ নভেম্বর ২০১৯দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বঙ্গবন্ধুর মঞ্চ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মেজর মোহাম্মদ আলীর (অব.) নেতৃত্বে বঙ্গবন্ধুর মঞ্চ পুনরুদ্ধারে মানববন্ধন ঘেরাও কর্মসূচির যাত্রা শুরু হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০২:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০