১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ময়মনসিংহের সড়কে ধস, যান চলাচল ব্যাহত

ময়মনসিংহ-উত্তরবঙ্গ ও ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলায় কালভার্টের সংযোগস্থলের ইট-সুড়কিসহ রাস্তা ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়ায় কালিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বিকল্প হিসাবে ১৫ কিলোমিটার ঘুরে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছা চেচুয়া দিয়ে গ্রামীণ সড়ক কালীবাড়ি হয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে।

লাকাবাসীর অভিযোগ, কালিয়ারপুল কালভার্ট ও সংযোগস্থল রাস্তাটি দীর্ঘদিন ধরেই নড়বড়ে অর্থাৎ নাজুক ছিল।

সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেনি। আজ সকালে একটি মালবাহী ট্রাক ঘটনাস্থল সড়কে দেবে যায়। পরে ট্রাকটি দ্রুতবেগে পার হলেও সড়ক দেবে গিয়ে ধসে পড়তে থাকে। একপর্যায়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব জানান, সড়ক দেবে যাওয়ার বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহের সড়কে ধস, যান চলাচল ব্যাহত

প্রকাশিত : ০৪:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০