গাজীপুরে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার আল আমীন মিয়ার পরিচালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ(উত্তর) জাকির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, গাজীপুরের সভাপতি আক্তার হোসেন গাজীপুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক গাজী আনোয়ারুল হক।
মতবিনিময় সভায় উপস্থিত ওলামা-মাশায়েখ ও ইমামদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন করা। সমাজের সকল মানুষ আপনাদের সম্মান ও শ্রদ্ধা করেন। আপনাদের কথা মেনে চলেন। জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আপনাদের সজাগ এবং সর্তক থাকতে হবে। এ বিষয়ে আমরা- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।
বিশেষ অতিথি বলেন, গাজীপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ইমাম সমাজ সব সময় সচেষ্ট। এ বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
সভাপতি সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে আলেম সমাজ ও পুলিশ প্রশাসনকে সৌহার্দপূর্ণ পরিবেশে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর বিভিন্ন মসজিদের এবং বিভিন্ন উপজেলার ইমাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















