খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে ত্রিপুরা, চাকমা ও মার্মা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আয়োজকরা জানান, পার্বত্য এলাকায় শীতের প্রকোপ বেশি। অধিকাংশ মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছেন। আগামীতেও লেডিস ক্লাবের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভাপতি দ্বীপান্বিতা বিশ্বাস, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি নতুনকুড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষিকা রুশদিনা আক্তার জাহান, সানজিদা আক্তার, সুমনা কুণ্ডুসহ লেডিস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















