১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রাজৈরে সড়কে ঝড়লো ৩ প্রাণ

মাদারীপুরের রাজৈরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামের আলেম ফকিরের ছেলে শাহিন ফকির (২৫), লিয়াকত ফকিরের ছেলে শাকিল ফকির (২৪) ও ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে মাদারীপুরগামী একটি ট্রাক ও টেকেরহাটগামী মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী শাহিন ফকির (২৫), শাকিল ফকির (২৪) ও অনিক মুন্সীকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর শাহিন ফকির (২৫) ও অনিক মুন্সী (২০) মারা যায় এবং উন্নত চিকিৎসার জন্য শাকিল ফকিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার সকালে সে মারা যায়। রাজৈর থানার ওসি শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

রাজৈরে সড়কে ঝড়লো ৩ প্রাণ

প্রকাশিত : ০৪:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০