ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। জানা যায়,উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে মোঃ খাইরুল ইসলাম (৪০) নামে এক গরুব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।
গত মঙ্গলবার রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ )টহলরত দল তাকে গুলি করে।পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















