আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায নরসিংদীর বেলাব উপজেলায় ৭০ টি গৃহহীন পরিবার ঘর উপহার পাচ্ছেন।
উক্ত প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাস জমিতে পুরোদমে এগিয়ে চলছে নির্মাণ কাজ। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ১০ টি ঘর,২৫টি ঘরের কাজ চলমান ,বাকি সবগুলো ঘরের কাজ জানুয়ারীর মধ্যে সম্পন্ন হবে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন।
এসব নব নির্মিত ঘর মুজিব বর্ষের ভেতরেই গৃহহীন নারী-পুরষদের মাঝে হস্তান্তর করা হবে বলে জানান তিনি ।উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর-জমিনে গিয়ে সরকারি খাস জমি নির্বাচন এবং সচ্ছতার সাথে গৃহহীন পরিরার নির্বাচনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উপজেলায নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন ও সহকারি কমিশনার ভূমি মোঃ বেলাল হোসেন।
সরকারি খাস জমিতে ৭০ টি নতুন ঘর নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে একাধিক সেমি-পাকা বাড়ি। প্রতিটি দৃষ্টি নন্দন বাড়ির জন্য একটি আলাদা টিউবওয়েল এবং একটি আলাদা টয়লেট । প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। সেই সাথে গৃহহীনদের তালিকা প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের গৃহ প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নরসিংদীর বেলাব উপজেলায় গৃহ নির্মাণের কাজ পূরোদমে চলছে। মুজিবশতবর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। সরকার গৃহহীন ও ভূমিহীনদেন ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে বলেছেন কোনো ভূমিহীন যেন প্রকল্পের আওতা হতে বাদ না পড়ে । তাই আমরা আশা করি জানুয়ারী মধ্যে ঐ ঘর গুলো গৃহহীন পরিবারের মাঝে বুঝিয়ে দিতে পারবো।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















