১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নরসিংদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হাড় কাপানো শীত সঙ্গে ঘন কুয়াশা। এমন তীব্র শীতের হিমেল পরশে সবাই জবুথবু। দেশব্যাপী চলছে তীব্র শৈত্যপ্রবাহ। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে জন-জীবন। বিশেষ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষদের। এই তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে নরসিংদীর রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড.এবিএম রিয়াজুল কবির কাওছার।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার আমিরগঞ্জ, খানা বাড়ী, হাটুভাঙ্গা, মেথিকান্দা, শ্রীনিধী ও দৌলতকান্দি স্টেশন এলাকায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, সাধারন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা পাবে।

এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভূইয়া, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, সহসভাপতি এনায়েত উল্লাহ ভূইয়া, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, কাজী জসিম উদ্দিন প্রমূখ।

এছাড়াও বর্তমান চলমান মহামারি মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে অদ্যাবধি পর্যন্ত উপজেলার ৩ হাজার কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেন এই নেতা।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

নরসিংদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০