দেশব্যাপী চলছে তীব্র শৈত্যপ্রবাহ। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে জন-জীবন। বিশেষ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষদের। এই তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সমবেদের শতাধিক কম্বল বিতরণ করেন রাজৈর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কর্মকর্তা বৃন্দ, চেয়ারম্যান বিধান চন্দ্র, রাজৈর বিভিন্ন কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















