১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ঘরের অপেক্ষায় আশ্রয়হীন ৫১ পরিবার

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে স্থায়ী আবাসন। পাকাঘর পাওয়ার অপেক্ষায় ৫১ পরিবার।

প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ৫১টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মানের কাজ চলছে।  ‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে পাকুন্দিয়া উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহনির্মাণের কাজ করছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট) মো. নূরুল ইসলাম পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নয়টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোকাররম হোসেন ও পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম।

সহকারী সচিব (বাজেট) মো. নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাকুন্দিয়ায় ৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজ চলছে। প্রকল্পের কাজ যথাযথ ভাবে ও সঠিক নিয়মে করা হচ্ছে কিনা তার খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তর করতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম জানান, উপকার ভোগীদের দুই শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় এক লাখ ৭১ হাজার টাকা।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ঘরের অপেক্ষায় আশ্রয়হীন ৫১ পরিবার

প্রকাশিত : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০