১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

পুত্রবধূর যন্ত্রনায় শ্বাশুড়ির আত্মহত্যা

মাদারীপুরের কালকিনিতে পুত্রবধুর জ্বালা-যন্ত্রনা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে অনিতা শিকদার (৬৩) নামে এক বৃদ্ধা শ্বাশুড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধা অনিতা শিকদার উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের ভুগোল বিভাগের প্রভাষক সঞ্জয় শিকদারের মা।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার বৃদ্ধা অনিতা শিকদারের স্বামী প্রায়ত হাওলোধর শিকদারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান নিয়ে বুধবার তার পুত্রবধূ বিথিকা দত্তের বাড়িতে বসে কয়েক দফা কথা কাটাকাটি হয়।

এ ছাড়া বৃদ্ধা অনিতাকে তার পুত্রবধূ বিথিকা বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে কারনে-অকারনে জ্বালা-যন্ত্রনা দিয়ে আসছে। এ যন্ত্রনা সহ্য করতে না পেরে বৃদ্ধা অনিতা অভিমান করে নিজ ঘরের পিছনের একটি ডুমুর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

পুত্রবধূ বিথিকা দত্ত বলেন, কি কারনে আত্মহত্যা করেছে আমি কিছু জানিনা। আমি ঘরে ঘুমানো ছিলাম। নিহতের ছেলে প্রভাষক সঞ্জয় শিকদার বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার মা আত্মহত্যা করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। থানায় একটি মামলা হয়েছে। তবে শুনেছি পারিবারিক বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পুত্রবধূর যন্ত্রনায় শ্বাশুড়ির আত্মহত্যা

প্রকাশিত : ০৩:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০