০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও সোহাগ

চলতি বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার তালিকায় সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ হারুন।

সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনারের পিএএ মো. মোস্তাফিজুর রহমান। মো. সোহাগ হোসেন ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আড়াইহাজারে যোগদানের পর বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন। তারই অংশ হিসেবে উপজেলার সড়ককে নিরাপদ রাখার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান, যানবাহনের চালকদের প্রশিক্ষণ, যানজট ব্যবস্থাপনা সহজীকরণ এবং বিভিন্ন পর্যায়ে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সব মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিফরম ও পুরো বছরের পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং কিশোরীদের বিশেষ সময়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মাধ্যমিক পর্যায়ে সব ছাত্রীকে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। এছাড়া সরকারি সেবা সহজীকরণে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও সোহাগ

প্রকাশিত : ০২:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০